মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় ভয়াবহ খাদ্যের অভাব,শিশুদের কষ্টের দিন
শ্রীলঙ্কায় ভয়াবহ খাদ্যের অভাব,শিশুদের কষ্টের দিন
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কায় এখন যে মোটেও শান্তি নেই । এই ভাত, ডাল ও সবজি খাওয়ার জন্য যারা অপেক্ষা করছেন, তাদের ঘরে এখন ভাত নেই, খাবার নেই। ধোঁয়া ওঠা ভাত, ডাল আর সবজি; এই ঘ্রাণ প্রথমে আপনাকে মনোমুগ্ধকর অনুভূতি দেবে। তবে সেই ধোঁয়ার কুণ্ডলী নিমিষেই মিলে যাবে বেদনায়, কষ্টের আখ্যান আপনাকে কুঁকড়ে খাবে।
আছে জ্বালানি তেলের তীব্র সঙ্কট।
খাবার নিতে আসা চার সন্তানের জননী চন্দ্রিকা মানেল বলেন, ‘আমরা এখানে এসেছি, কারণ আমরা ক্ষুধার্ত। ’
শাক সবজির দামও চলে গেছে হাতের নাগালের বাইরে, বাচ্চাদের খাবারের ঘাটতিও সঙ্কট। তার শিশুদের কাটছে ভয়ঙ্কর দিন।
কমিউনিটি রান্নাঘরে আসা মানেল জানালেন তার আরও দুঃখের কথা।
তিনি বলেন, ‘জীবনযাপন খরচ অনেক বেড়ে গেছে, বেঁচে থাকার জন্য আমাদের ধারদেনা করতে হচ্ছে। ’
কমিউনিটি রান্নাঘরের উদ্যোক্তা প্যাস্টর মোসেস আকাশ বলেন, ‘আমাদের এখানে অনেক মানুষ আসছেন, যারা গেল চারমাসে এক প্লেট জায়গায় দুই প্লেট ভাত নিতে পারেননি। ’
শুধু জুন মাসে শ্রীলঙ্কায় খাদ্য পণ্যের দাম বেড়েছে ৮০ শতাংশ।
তাই অধিকাংশ শিশুরাই পাচ্ছে না পুষ্টিসম্পন্ন খাবার।
শাহনা নামের এক অন্তঃসত্তা নারী, যার আরও তিন সন্তান আছে, তিনি জানালেন, ‘আমার শিশুরা খুব করুণ সময় পার করছে, তাদের ভোগান্তির কোন অন্ত নেই। আমি তাদের জন্য না কিনতে পারছি এক প্যাকেট কিস্কুট, না কিনতে পারছি দুধ। ’অনেকের মতো শাহনাও মনে করেন এই দুরবস্থার জন্য দায়ী তার দেশের নেতারা। তিনি বলেন, ‘আমাদের নেতারা বিলাসী জীবনযাপন করেন।তাদের শিশুরাও আরাম আয়েশে থাকে, তবে আমাদের শিশুরা এমন ভুগবে কেন?’




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 