শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড
৪৭৪ বার পঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোজোনে মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অঞ্চলটিতে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হওয়ায় মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে রয়টার্সের জরিপে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়। গত নয় মাস ধরেই অঞ্চলটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। জুলাইতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯ শতাংশে।

ইউরোস্ট্যাট বুধবার জানায়, জ্বালানিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম। তবে খাদ্য, অ্যালকোহল ও টোবাকোতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে, যা জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেশি।

তাছাড়া পোশাক, গৃহস্থালী যন্ত্রপাতি ও গাড়িতে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে পরিষেবার মূল্য বার্ষিকভিত্তিতে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের