ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোজোনে মূল্যস্ফীতির হার বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অঞ্চলটিতে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতির হার। আগস্টে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়ায়। খাদ্য ও জ্বালানির দাম বেড়ে আকাশচুম্বী হওয়ায় মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি। এর আগে রয়টার্সের জরিপে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়। গত নয় মাস ধরেই অঞ্চলটিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা শুরু হয় ২০২১ সালের নভেম্বরে। জুলাইতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৯ শতাংশে।
ইউরোস্ট্যাট বুধবার জানায়, জ্বালানিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের ৩৯ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য কম। তবে খাদ্য, অ্যালকোহল ও টোবাকোতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে, যা জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশ থেকে বেশি।
তাছাড়া পোশাক, গৃহস্থালী যন্ত্রপাতি ও গাড়িতে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। গত মাসে শূন্য দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যেখানে পরিষেবার মূল্য বার্ষিকভিত্তিতে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।





স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 