শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি
৪৪৬ বার পঠিত
সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল রোববার। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ১১ জনের চারজনই চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের।

রানার্সআপ পাকিস্তানের দু’জন, ভারতের দু’জন এবং নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। যদিও ঘোষিত সেরা দলে সুযোগ হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।

আইসিসির সেরা একাদশে আছেন ইংল্যান্ডকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো অধিনায়ক, উইকেটকিপার বাটলার। সঙ্গে তার সতীর্থ অ্যালেক্স হেলস, পেসার স্যাম কারান ও মার্ক উড। নিউ জিল্যান্ডের তারকা গ্লেন ফিলিপস, টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা জায়গা করে নিয়েছেন আসরের সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকা থেকে শুধুমাত্র আনরিখ নরকিয়া এই দলে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নাম আছে ভারতের হার্দিক পান্ডিয়ার।

আইসিসির চোখে টুর্নামেন্ট সেরা দল: অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, আনরিখ নরকিয়া, মার্ক উড, শাহীন শাহ আফ্রিদি এবং হার্দিক পান্ডিয়া (দ্বাদশ খেলোয়াড়)।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন