হ্যাটট্রিকে শীর্ষে রোনাল্ডোর
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সৌদি লিগেও দাপট দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন, জয় পেয়েছে তার দলও।
শুক্রবার সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। ম্যাচের সব গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। এ জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।
দামেকের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল ফারুক চাপাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেননি রোনাল্ডো। ৫ মিনিট বাদেই দারুণ এক গোল করেন তিনি।
পর্তুগিজ তারকা বল পান সুলতান আল গানামের কাছ থেকে। এর পর বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান বক্সের বাইরে থেকেই। বিরতির আগেই হ্যাটট্রিকও পূরণ করেন রোনাল্ডো।
এবার আয়মাহ ইয়াহইয়ার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন তিনি। বিরতির পর ম্যাচে আর কোনো গোল হয়নি। রোনাল্ডোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসরে।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 