শনিবার, ১৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে সাকিব
নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে সাকিব
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৪ রান করলেই নতুন আরেকটি মাইলফলকে পা রাখবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে এ রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। তিনি আট হাজার ১৪৩ সংগ্রহ করেছিলেন।
এর পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের (৬৯৭৬ রান) ক্লাবে নাম লেখাবেন এ অলরাউন্ডার। এদিকে একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।
সাকিবের ব্যাটিং পজিশনের শুভ কামনা জানিয়ে টাইগার হেড কোচ হাথুরুসিংহে বলেছেন, যেসব পজিশনে সাকিব ব্যাট করেছে, সব জায়গাতেই ভালো করেছে। সামনের পথচলায় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে তাকালে, সে যে পজিশনে ব্যাট করলে দলের জয়ে সহায়তা পাওয়া যাবে, সেখানেই ব্যাট করবে।
২০১৯ সালের বিশ্বকাপে ৩ নম্বর পজিশনে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৫ নম্বরে ব্যাটিং করে ৫৮ ও ৭৫ রানের ইনিংস খেলেন। সাকিব তার ২২৭ ওয়ানডে ক্যারিয়ারের মাত্র ৩৬ ইনিংসে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। অধিকাংশ সময়ই ব্যাট করেছেন ৫ নম্বরে। ২২৭ ম্যাচে সাকিবের রান ৬৯৭৬ ও উইকেট ৩০০টি।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 