শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ৬ মে ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেনের ৪০তম রাজা তৃতীয় চার্লসের শপথ গ্রহণ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেনের ৪০তম রাজা তৃতীয় চার্লসের শপথ গ্রহণ
৪৬৪ বার পঠিত
শনিবার, ৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটেনের ৪০তম রাজা তৃতীয় চার্লসের শপথ গ্রহণ

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: শনিবার ওয়েস্টমিনস্টিার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তৃতীয় চার্লস। রানীর যুগ পেরিয়ে সাত দশক পর রাজার দেখা পেল ব্রিটেন।

বিবিসি জানিয়েছে, ক্যান্টারবেরির আর্চবিশপ যুক্তরাজ্যে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন চার্চ অব ইংল্যান্ড ‘এমন পরিবেশ গড়ে তুলতে চাইবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে।’

এরপর অভিষেকের শপথ পরিচালনা করেন ওয়েলবি। তিনি রাজা চার্লসকে নিশ্চিত করতে বলেন যে তিনি তার রাজত্বকালে আইন এবং চার্চ অব ইংল্যান্ডকে সমর্থন করবেন।

রাজা পবিত্র গসপেলের (পবিত্র ধর্মগ্রন্থ) ওপর তার হাত রাখেন এবং সেই প্রতিশ্রুতিগুলি ‘সঞ্চালন ও পালন’ করার প্রতিশ্রুতি দেন।

তৃতীয় চার্লসও দ্বিতীয় শপথ নেন, অ্যাকসেশন ডিক্লারেশন শপথ, এই বলে যে তিনি একজন ‘বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট’।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার সকালেই শুরু হয়েছে উৎসবের। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে গেছেন লন্ডনে।

ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেনজুড়ে রাজকীয় সাজসজ্জা। প্রাসাদের সামনে ভিড় হাজার হাজার উৎসুক মানুষের। লন্ডন শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৯ হাজার পুলিশ সদস্য।

রাজকীয় শোভাযাত্রা দিয়ে শনিবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘ডায়মন্ড জুবিলি স্টেট কোচে’ করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পেীঁছান রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন কুইন কনসোর্ট ক্যামিলা।

ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রাজা ‘গোল্ড স্টেট কোচ’ নামের আরেকটি রাজকীয় বাহনে ফিরেছেন। এরপর ঐতিহাসিক প্যারেডে অংশ নেয় ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশের কয়েক হাজার সেনা।

রাজপরিবারের প্রথা অনুযায়ী, সাতশ বছরের পুরোনো ঐতিহাসিক সিংহাসনে বসেন চার্লস। এসময় তার পরনে থাকবে সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকে এই কোট পরেছিলেন।

এরপর আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি রাজমুকুটে ৪৪৪টি রত্নসহ বহুমূল্যবান রুবি, টোপাজ ও স্যাফায়ার পাথর রয়েছে। এরপর কুইন কনসোর্টকে পরানো হবে রানী মেরির মুকুট।

রাজ্যাভিষেকের আয়োজনে বাজানো হবে গ্রীক সংগীত। এছাড়াও রাজার পছন্দের মোট ১২টি নতুন গান শোনানো হবে। রাজাকে অভিষিক্ত করা হবে জেরুজালেম থেকে আনা বিশেষ সুগন্ধি জলপাই তেল দিয়ে।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের গোটা আয়োজনে ব্যয় হচ্ছে আনুমানিক ১০ কোটি পাউন্ড। খরচের পুরোটাই বহন করছে যুক্তরাজ্য সরকার। অনুষ্ঠানের পুরোটাই বিবিসি ওয়ান ও বিবিসি বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।



এ পাতার আরও খবর

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট