শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ মে ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলংকাকে হারাল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলংকাকে হারাল বাংলাদেশ
১৩২৮ বার পঠিত
মঙ্গলবার, ৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলংকাকে হারাল বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের হারাল বাংলাদেশ। শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল আগেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল।

দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।

এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লংকানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু