শ্রীলংকাকে হারাল বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের হারাল বাংলাদেশ। শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল আগেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল।
দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।
এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লংকানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।





হাসল ব্রাজিল, কাঁদলেন নেইমার!
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
সেরা কে? মেসি না রোনালদো
৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় 