শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ মে ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২
৯৩৬ বার পঠিত
রবিবার, ২১ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে শনিবার পদপিষ্ট হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দর্শকদের বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ।

কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

গেট বন্ধ হয়ে যাওয়ার পরও বিপুলসংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

এ কারণে শুরু হওয়ার ১০ মিনিট পরই আলিয়েনজা ও ফাসের মধ্যকার খেলাটি স্থগিত হয়ে যায়। এই দুই দল এদিন প্রিমিয়ার ডিভিশনের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের দেওয়া ফুটেজে স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরাতে সমর্থকদের চেষ্টার দৃশ্য দেখা গেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে টুইটারে বলেছেন, যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানিয়েছেন, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সালভাদর ফুটবল ফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে পদপিষ্টের ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন