শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৭ জুন ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান-এর সহযোগিতা চাই- বাংলাদেশ
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান-এর সহযোগিতা চাই- বাংলাদেশ
৫৬৩ বার পঠিত
শনিবার, ১৭ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান-এর সহযোগিতা চাই- বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আসিয়ানসহ এ অঞ্চলের দেশগুলোর সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া, তিনি মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠান, সশস্ত্র সংঘাতের অবসান এবং একটি বেসামরিক প্রশাসনের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গত ১৩-১৪ জুন, জেনেভা ভিত্তিক সেন্টার ফর হিউম্যানিটারিয়ান ডায়ালগের সহযোগিতায়, নরওয়ে-এর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দুই দিনের অসলো ফোরামে তার মত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে তার মতামত ভাগ করেন।

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও সংঘাত, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন অংশগ্রহণকারীরা।বিভিন্ন সংকট সংঘাতের মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার অবস্থা মূল্যায়ন করতে, অসলো ফোরামে শতাধিক আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং বিশেষজ্ঞ অংশ নেন।

শুক্রবার (১৬ জুন) পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই ফোরামে, ভূ-রাজনৈতিক হটস্পটগুলোতে; বিশেষ করে ইউক্রেন, সুদান, ইয়েমেন; মিয়ানমার, আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়া-সহ অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায়; কূটনৈতিক উন্নয়ন এবং যুদ্ধ অবসানের পাশাপাশি সংঘাত প্রতিরোধ করার উপায় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অসলো ফোরাম উদ্বোধন করেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। উপস্থিত ছিলেন, নরওয়ে, ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। শাহরিয়ার আলম নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফিল্ড আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দেন।

অসলোতে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরওয়ের মৎস্য ও মহাসাগর নীতি বিষয়ক মন্ত্রী বিজরনার সেলনেস স্কেজেরান এবং পররাষ্ট্র বিষয়ক স্টেট সেক্রেটারি এরলিং রিমেস্টাডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন