শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা
প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা
৪০৫ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। ১২ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি।

পাকিস্তান ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছে। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে দুই দল। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে নিউজিল্যান্ড সফরে যাবে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের টি-টোয়েন্টি দল।

তার আগে ১২ ডিসেম্বর লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে টি-টোয়েন্টি দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ১২, ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবেন শাহিন শাহ আফ্রিদিরা।

নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ ও জামান খান।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন