শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১৪৮১ বার পঠিত
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন সাবিনা খাতুনরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলে প্রথম ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। সে গোল শোধ দিতে চার মিনিটের বেশি লাগেনি নেপালের।

আমিশা কার্কির গোলে স্বাগতিকরা সমতায় ফেরার পর বাংলাদেশ লিড পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালায়। সাবিনা-তহুরারা বেশ কয়েকবার গোলমুখের আশপাশে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত এক দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলকিপার আনজিলা সুব্বা।

তবে ৮১ মিনিটে আর বাংলাদেশকে আটকে রাখতে পারেননি নেপালি গোলকিপার। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি। বল ঠাঁই পায় জালে।

সে লিড শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এর আগে ২০২২ সালে একই মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরার খেতাব জিতেছিলেন সাবিনা খাতুনরা।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট