শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
৭৫১ বার পঠিত
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের সঙ্গে যুদ্ধের বিশেষ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের এক সকালে ৭৬৪ জন প্যারাট্রুপার সি-১৭ পরিবহন বিমানে আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবতরণ করেন। হাওয়াইর বিশাল দ্বীপে দুটি আগ্নেয় পর্বতের মাঝখানে ‘গ্রেট পাওয়ার ওয়ার’ অনুশীলন শেষ করে তারা সেখানে ফিরেছিলেন। এ অনুশীলন সফলভাবে করতে পেরেছেন মাত্র ৪৯২ জন। কয়েকটি সি-১৭এস বিমানের দরজায় সমস্যা ছিল। কয়েকজন সেনা প্যারাসুট নিয়ে নামতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন; কেউ কেউ মাথায়ও আঘাত পান। এক তরুণ সেনা বিমান থেকে লাফ দিলেও তাঁর প্যারাসুট খোলেনি। জটিল অনুশীলনের মধ্য দিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন; সম্ভবত সেটা চীনের সঙ্গে।

বুধবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পেন্টাগন এটাকে বলছে, ‘গ্রেট পাওয়ার ওয়ার’, যা ভয়ানক হতে পারে বলেও মনে করা হচ্ছে। এটা বিশ্বের দুই শক্তিশালী সামরিক বাহিনী, বিশেষ করে দুই পারমাণবিক শক্তিধর দেশকে মুখোমুখি লড়াইয়ে নামাতে পারে। এতে উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো আরও দুটি পারমাণবিক শক্তিধর দেশ মাঠে নামতে পারে। জল, স্থল, আকাশ ও মহাকাশে এ যুদ্ধে লড়বে দুই দেশ। এ জন্য সামরিক বাহিনীও সেভাবে প্রস্তুতি নিচ্ছে। মার্কিন নৌসেনারা এ জন্য প্রস্তুত আছেন। নৌবাহিনীর সদস্যরা প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থান করছেন।

কার্যত চীনের সঙ্গে যুদ্ধের শঙ্কা ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে দুই দশক লড়াইয়ের পর মার্কিন সেনারা নিজেদের নতুন করে সংস্কার করতে চাচ্ছেন। তালেবান বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর মতো নয় চীন। তাদের আছে স্যাটেলাইট, যার মাধ্যমে তারা মজুত সেনার অবস্থান চিহ্নিত করতে পারে। সেনাদের অবশ্যই শিখতে হবে কীভাব রাডারের নিচ দিয়ে উড়তে হয়।

সেনাদের প্রতিক্ষণের মাধ্যমে চাপ নেওয়ার সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে, যাতে তারা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলে দ্রুত মজুত হলে লড়াই শুরু করতে পারে। ২৫তম ইনফেন্ট্রি ডিভিশনের০ মধ্যে আছেন জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও অন্য সহযোগী দেশগুলোর সেনারা। তারা গিরিখাতে ওঠানামা করা ও আর্দ্র আবহাওয়ায় অবস্থানের অধিকতর প্রশিক্ষণ নিচ্ছেন।

---পার্ল হারবার থেকে প্রায় ২৮ মাইল দূরে সেনাসদস্যদের নিয়ে জাহাজ সামরিক যন্ত্রপাতি নামিয়েছে। প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের সঙ্গে লড়াইয়ে প্রয়োজন পড়বে এসব যন্ত্রপাতির। হাওয়াইয়ের আহু সৈকত থেকে খুব বেশি দূরে নয়– এমন একটি স্থানে সামরিক বাহিনীর সদস্যরা নানা মাত্রায় প্রশিক্ষণ নিচ্ছেন। তারা সবুজ প্রাকৃতিক পরিবেশে কীভাবে ছদ্মবেশ ধারণ করে দৃশ্যের ভেতরে লুকিয়ে পড়া যায়, সে চেষ্টাও করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কমলা হ্যারিস ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের ভিন্নধর্মী মনোভাবের কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও তাদের দৃষ্টিভঙ্গি এক নয়। তথাপি আগামী ৫ নভেম্বরের নির্বাচনে যে-ই জয়ী হন না কেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রাখবে। বেইজিং এরই মধ্যে পরিষ্কার করেছে, তারা এশিয়া অঞ্চলে তাদের প্রভাব বাড়িয়ে যাবে। এ ক্ষেত্রে তারা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর কঠিন পাহাড়ে সেনা মোতায়েনও করবে।

মার্কিন সংবাদমাধ্যমটির দাবি, সবকিছু শুরু হতে পারে তাইওয়ানকে কেন্দ্র করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখল করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তাইওয়ানের নিজস্ব সামরিক বাহিনী রয়েছে। তবে অঞ্চলটির বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আগ্রাসন ঠেকানো কঠিন হবে। মার্কিন কর্মকর্তারা জানান, বর্তমানে সেনাবাহিনীর সাড়ে ৪ লাখ সক্রিয় সেনা প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দায়িত্বে রয়েছেন। জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন ছাড়াও আলাস্কা, হাওয়াই, ওয়াশিংটন, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় সেনা মোতায়েনের কথা বলছেন তারা।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট