শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » আর্কাইভ | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলায় সাগর পথে সংঘর্ষে ৮ জন সন্ত্রাসী নিহত
প্রথম পাতা » আর্কাইভ | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলায় সাগর পথে সংঘর্ষে ৮ জন সন্ত্রাসী নিহত
১৫৬৫ বার পঠিত
সোমবার, ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেনিজুয়েলায় সাগর পথে সংঘর্ষে ৮ জন সন্ত্রাসী নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়া থেকে সাগর পথে ভেনিজুয়েলায় ঢোকার পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে আট সন্ত্রাসী। ভেনিজুয়েলার কয়েক জন নেতাকে হত্যা করতে সাগর পথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল জানিয়েছেন।

তিনি বলেছেন, রোববার ভোরে সন্ত্রাসীরা ভেনিজুয়েলায় পৌঁছায়। প্রতিবেশী কলম্বিয়া থেকে আসা এসব সন্ত্রাসীর পেছনে রয়েছে বিদেশি শক্তি। শত্রুদের ভাড়াটে সন্ত্রাসী দলের দুই সদস্যকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

‘লা গুয়াইরা’ শহর থেকে রাজধানী কারাকাসের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। ওই শহরে অবস্থান নিয়ে সহজেই রাজধানীতে নাশকতা চালানো সম্ভব হতো। স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুদের এই নৌ আগ্রাসন মোকাবেলায় ভূমিকা রাখার জন্য গোয়েন্দা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকার একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পরপরই সাগর পথে সন্ত্রাসী অনুপ্রবেশের এ ঘটনা ঘটলো।

সম্প্রতি একাধিক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোশিটেড প্রেস বা এপি বলেছে, আমেরিকার কোটিপতিদের অর্থসাহায্য নিয়ে ৩০০ জনের একটি দল প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত ও হত্যা করতে চেয়েছিল। কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী নেতা হিসেবে পরিচিত।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট