রবিবার, ৭ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানি সংসদে হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল- স্পিকার
ইরানি সংসদে হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল- স্পিকার
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জাতীয় সংসদের নতুন স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা জড়িত ছিল।
২০১৭ সালের ৭ জুন অজ্ঞাত বন্দুকধারীরা একই সঙ্গে ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়। এতে অন্তত ১৭ জন শহীদ এবং ৫০ জন আহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে।
এ প্রসঙ্গে বাকের কলিবফ বলেন, “যদিও দৃশ্যত মনে হয় ওই সেটি ছিল সন্ত্রাসী হামলা কিন্তু এখন ইরানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমেরিকা-ইসরাইল এবং আঞ্চলিক কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল।” ইরানের জাতীয় সংসদের আজকের (রোববার) অধিবেশনে তিনি এসব কথা বলেন।
স্পিকার কলিবফ আরো বলেন, যদি এই বিশ্বাসঘাতকদের সুযোগ দেয়া হতো তাহলে তারা তেহরানের রাস্তায় রাস্তায় গণহত্যা চালাতো। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল। কিন্তু যদি সেদিন ইরানের সাহসী ও আত্মত্যাগী সেনারা হামলা প্রতিরোধ না করতো তাহলে তারা ইরানিদের বিরুদ্ধে যা খুশি তাই করতো। তাদের এই আত্মত্যাগ ইহুদিবাদ এবং ওয়াহাবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদের রক্ত মূল্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
তোফায়েল আহমেদ মারা গেছেন 