শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে- ইউরোপ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে- ইউরোপ
১৮৭৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে- ইউরোপ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছে, জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হলে এই সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপ। ইসরাইল সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস গতরাতে (বুধবার রাতে) তেল আবিবের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পশ্চিম তীরকে একীভূত করলে ইউরোপের আরো বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এ সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি অ্যাশকোনাজি ও যুদ্ধমন্ত্রী বেনি গনতেজের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে মাস বলেন, ইউরোপের কিছু দেশ ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে এবং তারা চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পক্ষ থেকে যেন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, হেইকো মাস তার ইসরাইল সফরের প্রতিটি সাক্ষাতে একথা বলার চেষ্টা করেছেন যে, পশ্চিম তীরকে একীভূত করার পরিকল্পনা ---জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থি এবং জার্মানি এরকম একটি বিপজ্জনক বিষয়কে সহজে মেনে নেবে না।
পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি সম্বলিত এই বিস্তীর্ণ এলাকাকে ইসরাইলের সঙ্গে একীভূত করতে চায় তেল আবিব

এর আগে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিম তীরকে একীভূত করার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়। ইইউ জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত এপ্রিলে ঘোষণা করেন, আগামী জুলাই মাসে জর্দান উপত্যকা এবং পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোসহ পশ্চিম তীরের বিস্তীর্ণ অঞ্চলকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা শুরু করবেন। তার এ ঘোষণার জের ধরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট