শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৩ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে করোনা: আক্রান্তে ১৮তম, মৃত্যু ৩১তম অবস্থানে বাংলাদেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে করোনা: আক্রান্তে ১৮তম, মৃত্যু ৩১তম অবস্থানে বাংলাদেশ
১০০৬ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনা: আক্রান্তে ১৮তম, মৃত্যু ৩১তম অবস্থানে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা মহামারি আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৮তম। আর মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।গত ২৪ ঘণ্টায় বাংলাদেশেে নতুন করে আরও ২,৮৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সংখ্যায় চীনকে টপকে গেল বাংলাদেশ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর দেশটিতে তাণ্ডব চালিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশ কটি দেশে করোনা ভাইরাস কেড়েছে অসংখ্য প্রাণ। একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা প্রাণ কেড়েছে লাখেরও বেশি মানুষের। এখনো দেশটিতে প্রচুর মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসংখ্য মৃত্যুর খবর আসছিল তখনো বাংলাদেশের অবস্থা এতটা নাজুক ছিল না। ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এরপর ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে ৪ হাজার আক্রান্ত হয়ে ৫০ দিনে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। এরপর ১৫ মে একদিনে সর্বোচ্চ এক হাজার ২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে ৬৯ দিনে ২০ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা। ২২ মে একদিনে সারাদেশে ১ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৩০ হাজার ২০৫ জনে। এরপর ২২ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১২ দিনে ২২ হাজার ৪৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট