শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৫ জুন ২০২০
প্রথম পাতা » আর্কাইভ | পরিবেশ ও জলবায়ু » ৬ রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়লো
প্রথম পাতা » আর্কাইভ | পরিবেশ ও জলবায়ু » ৬ রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়লো
১৪২৩ বার পঠিত
সোমবার, ১৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬ রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়লো

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকা:সৌদি আরব, কুয়েত, ইরাক, ইতালি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ব্রুনেই-এর হাই কমিশনারের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।

সোমবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৩১ জুলাই পর্যন্ত ছয়জনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ-এর চুক্তির মেয়াদ গত ২৫ জানুয়ারি শেষ হয়। ২৬ জানুয়ারি থেকে তার চুক্তির মেয়াদ বেড়েছে।

ব্রুনেইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনের চুক্তির মেয়াদ গত বছরের ১৮ ডিসেম্বর শেষ হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রদূত এম এম আবুল কালামের চুক্তির মেয়াদ ১৯ এপ্রিল, ইরাকের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের গত ২৫ মে, ইতালির রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের গত ১ জুন এবং সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ গত ৫ জুন শেষ হয়।

মেয়াদ শেষ হওয়ার পর দিন অথবা যোগদানের তারিখ থেকে এদের চুক্তির মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট