শনিবার, ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিন ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট : মস্কো
পুতিন ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট : মস্কো
বিবিসি২৪নিউজ,রাশেদ খান,রাশিয়া থেকে : রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০৩৬ সাল পর্যন্ত ভ্লাদিমির পুতিনের দায়িত্ব পালনের জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ ৪ জুলাই থেকে কার্যকর হবে।
গতকাল (শুক্রবার) ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তন শনিবার থেকে আইনে পরিণত হবে। সপ্তাহব্যাপী রাশিয়ায় গণভোট অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়েছে। গণভোটে পুতিনের পক্ষে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে।
রাশিয়ায় যে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে তাতে প্রেসিডেন্ট পুতিন আরো দুই মেয়াদে মোট ১২ বছর ক্ষমতায় থাকতে পারবেন। তবে এজন্য তাকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হবে। বর্তমান ক্ষমতার মেয়াদে পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এর আগের নিয়ম অনুযায়ী ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পুতিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বৈধতা ছিল না। কিন্তু সাংবিধানিক পরিবর্তন আনার ফলে ৬৭ বছর বয়সী পুতিন আরো দুই মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 