শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিম্ন আয়ের ৬০ শতাংশ মানুষের ঘরে খাবার নেই, ধারদেনায় চলছেন জীবন-জীবিকা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিম্ন আয়ের ৬০ শতাংশ মানুষের ঘরে খাবার নেই, ধারদেনায় চলছেন জীবন-জীবিকা
১০৪০ বার পঠিত
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিম্ন আয়ের ৬০ শতাংশ মানুষের ঘরে খাবার নেই, ধারদেনায় চলছেন জীবন-জীবিকা

---বিবিসি২৪নিউজ,নুরুল ইসলাম খান,ঢাকা: করোনাভাইরাসে নিম্ন আয়ের ৬০ শতাংশ মানুষের ঘরে খাবার নেই: ধারদেনায় চলছেন জীবন-জীবিকা এই পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। নিম্ন আয়ের মানুষের আয় অনেক কমে গেছে।দেশের ৬৪ জেলায় ২ হাজার ৬৭৫ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে পরিচালিত বেসরকারি সংস্থা ব্র্যাকের চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। করোনাভাইরাস প্রতিরোধের পদক্ষেপের ফলে নিম্ন আয়ের মানুষ জীবিকার দিক থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জরিপের ফলাফল থেকে বেরিয়ে আসে।

সেখানে বলা হয়, “এর ফলে জরিপে অংশগ্রহণকারীদের ৮৯% চরম দরিদ্রে পরিণত হয়েছেন অর্থাৎ দারিদ্র্যরেখার নিম্নসীমার নিচে নেমে গেছেন। করোনাভাইরাসের পূর্বে আয়ের ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীদের ২৪% শতাংশ ছিলেন দারিদ্র্যরেখার নিম্নসীমার নিচে এবং ৩৫% শতাংশ ছিলেন দারিদ্র্যরেখার ঊর্ধ্বসীমার নিচে। এতে বোঝা যায় চরমদারিদ্র্য আগের তুলনায় বর্তমানে ৬০% বৃদ্ধি পেয়েছে।

করোনা মহামারির আগে জরিপে অংশ নেয়া ২,৬৭৫ জনের গড় আয় ছিল ১৪,৫৯৯ টাকা। যাদের মধ্যে ৯৩ শতাংশ জানিয়েছে এই করোনা প্রাদুর্ভাবের পর তাদের আয় কমেছে। মার্চ ২০২০ এ এসে তাদের গড় আয় দাঁড়িয়েছে ৩,৭৪২ টাকায়, অর্থাৎ তাদের পারিবারিক আয় ৭৫ শতাংশের মতো কমে এসেছে। চট্টগ্রাম (৮৪%), রংপুর (৮১%) এবং সিলেট বিভাগের (৮০%) মানুষের আয় কমেছে সবচেয়ে বেশি।”

সরকারি ছুটি বা সামাজিক দূরত্বের কারণে ৭২ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন অথবা তাদের কাজ কমে গেছে বলে জরিপের ফলাফলে বেরিয়ে আসে। ৮ শতাংশ মানুষের কাজ থাকলেও এখনও বেতন পাননি বলে ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনার সংক্রমণ শুরু হলে রাজধানীর স্বল্প বা নিম্ন আয়ের অনেকে বাড়ি চলে গিয়েছিলেন। প্রায় তিন মাস কাটিয়েছেন গ্রামেই। ঘরবন্দী সময়ে সঞ্চয়ের সবটুকু শেষ হলে প্রায় সবাই নিকটজনদের কাছ থেকে ধার করে চলেছেন। তাঁরা কেউ ফুটপাতের ফল বিক্রেতা, দরজি, রেস্তোরাঁকর্মী, সেলুনকর্মী, কেউবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁদের রাজধানীতে কারও কেটেছে ৪ বছর, কারও ৪৫ বছর। তবে করোনাভাইরাসের এই সময়ে সবার কাছেই ঢাকা হয়ে উঠেছে অচেনা।

করোনাকালে তাঁদের জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায়: জুন মাসের শুরুতে সরকার সীমিত পরিসরে গণপরিবহন চালু ও অফিস খুলে দিলে তাঁরা ফিরেছেন নিয়মিত পেশায়। কিন্তু ‘নতুন স্বাভাবিক’ জীবন তাঁরা ফিরে পাননি।ক্ষুদ্রঋণ সংস্থার ঋণও নিয়েছেন কেউ কেউ বা যাঁরা স্বল্প পুঁজিতে রাজধানীর ফুটপাতে ব্যবসা করেন, তাঁরা বলছেন, আগের মতো আয় হচ্ছে না। যাঁরা দৈনিক মজুরিতে কাজ করতেন, তাঁদের অনেকে কাজ হারিয়ে বিকল্প পথ বেছে নিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে সাইকেলে করে যাঁরা খাবার ও পণ্য সরবরাহ করেন, তাঁরা বলছেন, ঝুঁকি থাকলেও খেয়ে-পরে ভালো আছেন। একই কথা বলেছেন সবজি বিক্রেতারাও।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার স্বনন শাহরিয়ার বলেন, ‘এসইসি বা আর্থসামাজিক শ্রেণিবিভাগে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, পেশা বিবেচনা করে পুরো সমাজের রোজগেরে মানুষদের পাঁচ ভাগে ভাগ করা হয়। এসইসি গ্রিডের ‘ডি’ শ্রেণিভুক্ত নিম্ন আয়ের এই মানুষেরা আমাদের সমাজের প্রায় ৩০ শতাংশ। যাঁরা পেশায় শিক্ষিত কৃষক, হাতের কাজে দক্ষ, খুচরা ব্যবসায়ী, অশিক্ষিত পেশাজীবী বা স্বল্পশিক্ষিত বিক্রয়কর্মী। করোনার সময়ে বেশি ভুগছেন এই শ্রেণির মানুষ।’

প্রায় সবাই রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থা ও করোনাকালীন সরকারি উদ্যোগ সম্পর্কে অবগত। এলাকার সচ্ছল মানুষের সহযোগিতা কেউ কেউ পেলেও সরকারি অনুদান পাননি কেউই। বাবুল বিশ্বাস তাই আক্ষেপ করে বলেছিলেন, ‘সরকাররে ভাই দোষ দেই না, সরকার তো ঠিকই গরিব মানুষের জন্য দেয়, মেরে খায় তো এলাকার নেতারা।’

খেটে খাওয়া এই মানুষেরা ক্রান্তিকালে কষ্ট করে দিন কাটিয়েছেন, এখনো ঠিকমতো আয় করতে পারছেন না, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবু প্রত্যেকেই মনে করেন, এই অসময় কেটে যাবে, তাঁরাও স্বাভাবিক জীবন ফিরে পাবেন, আয়ও বাড়বে, পরিশোধ করতে পারবেন ধারদেনা।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
সেরা কে? মেসি না রোনালদো সেরা কে? মেসি না রোনালদো
৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়