মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাকের জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার “হাশেমি”সন্ত্রাসীদের গুলিতে নিহত
ইরাকের জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার “হাশেমি”সন্ত্রাসীদের গুলিতে নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমি রাজধানী বাগদাদে নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল (সোমবার) একটি টেলিভিশন চ্যানেলের টক-শো’তে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে আসার সময় বাসার সামনে তার ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
হাশেমি ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির উপদেষ্টা ছিলেন এবং তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশসহ ইরাকের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও বই লিখেছেন।
ইরাক সরকার এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো দল বা গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস) হাশেমিকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
বাগদাদস্থ ইরান দূতাবাস সোমবার রাতে এক বিবৃতিতে হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা এর নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। ইরান দূতাবাসের বিবৃতিতে ইরাকের টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তেহরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
ইরাকের জনপ্রিয় সন্ত্রাস বিরোধী নিরাপত্তা বাহিনী ‘হাশদ আশ-শা’বি’ও হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত 