শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ডাকসু’র সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ডাকসু’র সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
৮৪০ বার পঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসু’র সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে।

এর আগে নুরুল হক নূরসহ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বুধবার সকালে এই মামলাটি দায়ের করেছেন। তিনি এর আগে নূরসহ তার আরো কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম  বলছেন, দুপুরের দিকে ওই শিক্ষার্থী নুরুল হক নূরের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। কিন্তু দুপুর দুইটা পর্যন্ত এই বিষয়ে আদালত কোন আদেশ দেননি।

আদালতের নিয়ম অনুযায়ী, আদালত মামলা গ্রহণ করে তদন্তের আদেশ দিতে পারেন অথবা খারিজও করে দিতে পারেন।অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছেন, গত ১১ই অক্টোবর নুরুল হক নূর পেজ থেকে ফেসবুক লাইভে এসে আমার সম্পর্কে বেশ কিছু ”কুরুচিপূর্ণ কথা” বলেছেন।

এসব অভিযোগে নুরুল হক নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলা করেছেন বলে জানান।

২০শে সেপ্টেম্বর লালবাগ থানায় নূরসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী একটি ধর্ষণের মামলা দায়ের করেছিল। পরদিন ২১শে সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দ্বিতীয় মামলা দায়ের করা হয়। সব মিলিয়ে তিনি চারটি মামলা করেছেন। মামলায় ধর্ষণ, অপহরণ এবং ফেসবুকে খারাপ পোস্ট দিয়ে প্রচার করাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।

নুরুল হক নূর এই মামলা প্রসঙ্গে বলছেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের রাজনীতিকে নষ্ট করার জন্য আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য তিনি এই কাজগুলো করছেন। যে মামলাগুলো করছেন, আমি মনে করি, কোনটার আইনগত ভিত্তি নেই। তাই মামলাগুলো আইনগতভাবে মোকাবেলা না করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক মামলা আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। এগুলো একেবারেই ভিত্তিহীন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হন। তার পর থেকেই তিনি সরকারের কঠোর সমালোচনা করে আসছেন। ভিপি হিসেবে তার মেয়াদ শেষ হয়ে গেছে। নুরুল হক নূর কয়েক দফায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন।



এ পাতার আরও খবর

৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট