শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটের আলোচিত এসআই আকবরের বিচার দাবিতে সরগরম ব্রাহ্মণবাড়িয়া,নিজ বাড়িতে গড়ে তুলেছে বিশাল অট্টালিকা!
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটের আলোচিত এসআই আকবরের বিচার দাবিতে সরগরম ব্রাহ্মণবাড়িয়া,নিজ বাড়িতে গড়ে তুলেছে বিশাল অট্টালিকা!
১৪৫৪ বার পঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের আলোচিত এসআই আকবরের বিচার দাবিতে সরগরম ব্রাহ্মণবাড়িয়া,নিজ বাড়িতে গড়ে তুলেছে বিশাল অট্টালিকা!

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে আলোচিত সিলেটের পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইঁয়ার নিজের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেে বিচার দাবিতে সরগরম হয়ে উঠছে। স্থানীয়রা জানায়, আকবর হোসেন ভূইঁয়া প্রথমে কনস্টেবল পুলিশের পদে চাকুরীতে যোগদান করলেও পরবর্তীতে ধাপে ধাপে উপ-পরিদর্শক (এসআই) পদে অধিষ্ঠিত হয়েছে। পুলিশে চাকুরীতে যোগদান করে বদলে গেছে আকবর হোসেন ভূইঁয়ার পরিবার। চাকুরী হওয়ার পর যেন আলাদিনের চেরাগ পেয়ে যান আকবর। পেয়েছেন সোনার হরিণ, বনে গেছেন বিপুল অর্থ-বিত্তের মালিক। স্বরজমিনে তার গ্রামের বাড়িতে  গিয়ে জানাযায়, নিজবাড়িতে আকবর নির্মাণ করেছেন বিলাস বহুল বাড়ি। প্রথম তলার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। পাশপাশি বাড়ি সামনে নির্মাণ করছেন আধুনিক গেইট। যার নির্মাণ কাজ চলছে। পাশাপাশি বাড়ি আশে পাশে রয়েছে তাদের অটেল সম্পত্তি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বগইর গ্রামে জাফর আলী ভূইয়া বড় ছেলে (এস.আই) আকবর হোসেন ভূইঁয়া তিন ভাই ও দুই বোনের মধ্যে নিজের অবস্থান দ্বিতীয়। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান নামে যুবকের মৃত্যুর ঘটনায় নির্যাতনের সাথে পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া জড়িত থাকায় হতবাক তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মানুষ। তারা এই ঘটনায় মর্মাহত, এলাকাবাসী জানান, পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া তার পুরো পরিবার বির্তকিত। তার পিতা ধর্ষণ মামলার আসামিও ছিলেন। স্থানীয় বিএনপি রাজনীতি তাদের ছিল আধিপত্য। সময়ের সাথে তারা এখন আ.লীগ রাজনীতিতে জড়িত। টাকার বিনিময়ে চাকুরী নিয়েছেন আকবর । পুলিশের চাকুরীতে যোগদান করে হয়েছে অসংখ্য সহায় সম্পত্তি মালিক। পাশপাশি তার সম্পত্তি হিসাব তদন্ত ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। উপজেলা আ.লীগে যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি জানান, বিষয়টি আশুগঞ্জের জন্য লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূইঁয়া ও তার পরিবার আ.লীগের রাজনীতি সাথে কখনো জড়িত ছিল না। আমরা তার বিচার দাবি করছি। তবে অভিযুক্ত আকবরের ছোট ভাই আরিফ ভূইয়ার দাবি তার ভাই এই ঘটনার সাথে জড়িত থাকতে নাও পারে ।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট