রবিবার, ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ক্যামেরুনে বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা
ক্যামেরুনে বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুম্বা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এতে অন্তত ৮ শিশু আহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরে এক ব্যক্তি বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসে। এরপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে অন্তত ৬ শিশু নিহত হয়। আর গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। এদিকে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।
স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাউ ওবাসে ঘটনাটি নিশ্চিত করে জানান, বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কুম্বার এক সরকারি কর্মকর্তা আলী আনোগু রয়টার্সকে জানিয়েছেন, দুপুরের দিকে এক বন্দুকধারী বিদ্যালয়টিতে হামলা চালায়। তিনি ক্লাসে ঢুকে শিশুদের দেখতে পায় এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।
কী কারণে কারা এই হামলা চালিয়ে সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। হামলার ঘটনাটি কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীদের মধ্যকার সংঘর্ষের সঙ্গে যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।
২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে ওই এলাকায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়া এসব ঘটনার কারণে সেখানকার শিশুরা স্কুলে যেতে ভয় পায়, অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 