শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্ব তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্ব তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
২১২৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব তরুণ নেতাদের তালিকায় মাশরাফি

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরেও পেলেন নেতৃত্বের স্বীকৃতি। ওয়ার্ল্ড ইকনমিক ফো

রাম ২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারা বিশ্ব থেকে বেছে নিয়েছে ১১২ জন ‘ইয়াং গ্লোবাল লিডার্স’। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ জনের একজন মাশরাফি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় এই স্বীকৃতি পেলেন।

প্রতিবছর রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, গণমাধ্যম এবং কলায় বিশেষ অর্জন আর অবদান রাখা তরুণ ব্যক্তিত্বদের এই সম্মাননা দেয় ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। এই তালিকায় থাকতে হলে বয়স হতে হবে ৩৮–এর কম। ৩৭ বছর বয়সে এই স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক।

তবে বাংলাদেশে মাশরাফিই প্রথম এই স্বীকৃতি পাননি। ২০১৬ সালে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্ণধার। তাঁর এই স্বীকৃতির পেছনে এই প্রতিষ্ঠানের আছে বড় অবদান। ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নিয়ে ইয়াং গ্লোবাল লিডার্স লিখেছে, ‘মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের একজন ক্রিকেটার ও বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ছিলেন। মাশরাফি তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিজ শহর নড়াইলের মানুষের দারিদ্র্যতা দূর করতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৬টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন। লক্ষ্যগুলো হলো—নাগরিকদের জন্য আধুনিক সুযোগ–সুবিধা ও বিশেষ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, যেটি হবে মানবিক শিক্ষাব্যবস্থা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, খেলোয়াড় তৈরি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশবান্ধব শহরে রূপান্তর করা।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট