শনিবার, ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আঘাত
বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আঘাত
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
তোফায়েল আহমেদ মারা গেছেন 