শিরোনাম:
●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৩ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টিকা নিয়ে মন্ত্রী মোজাম্মেল হকের ভিডিওতে অভিনয়?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টিকা নিয়ে মন্ত্রী মোজাম্মেল হকের ভিডিওতে অভিনয়?
৯২২ বার পঠিত
শনিবার, ১৩ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকা নিয়ে মন্ত্রী মোজাম্মেল হকের ভিডিওতে অভিনয়?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের টিকা নেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে টিকা নেয়ার অভিনয় করতে দেখার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানারকম মন্তব্য করতে শুরু করেছেন। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলছেন, প্রথমে টিকা নেয়ার পর একজন সাংবাদিকের অনুরোধে ভিডিও করতে দেয়ার জন্য তিনি আবার টিকা নেয়ার অভিনয় করেছিলেন। কিন্তু এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে।এক মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় যে, তিনি একটি টিকা নেয়ার কক্ষে গিয়ে বসেছেন, দুই জন সেবিকা তাকে টিকা দিচ্ছেন। কিন্তু টিকা দেয়ার মতো অভিনয় করা হলেও, তার শরীরে কোন সূঁচ ফোটানো হয়নি। এই সময়ে কয়েকজনকে পাশ থেকে নির্দেশনা দিতেও শোনা যায়। একজন ব্যক্তি সেবিকাকে বলেন, ”আপা, সুইয়ের মাথাটা একটু খুলে নিন। একটু খুলে অভিনয় করেন, আমরা জাস্ট…আপনি ওই সিস্টেমে (টিকা দেয়ার মতো করে) করেন। …….তুলাটা দিয়ে একটু ডলা দেন।” সেবিকা একটি সিরিঞ্জ মন্ত্রীর বাম হাতের বাহুর ওপরে ধরে রাখেন। এই সময় কয়েকজন ব্যক্তিকে ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করতেও দেখা যায়। এরপর সাংবাদিকদের কাছে মন্ত্রীকে বলতে শোনা যায়, ”মনেই হয়নি, টিকা নিলাম, বুঝতেই পারিনি, কখন পুশ করেছে। পরে বলল যে, পুশ করা শেষ হয়ে গেছে। আমি ঠিকমতো বুঝতেই পারিনি। কোনরকম খারাপ কিছু বা ব্যথা পাওয়া, এরকম কিছু হয়নি।” এই ভিডিওটি কে করেছেন বা কার মাধ্যমে বা কীভাবে তা ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।তবে মন্ত্রী মি. হক নিশ্চিত করেছেন যে তার টিকা নেবার পর একজন সাংবাদিক ভিডিও তুলতে পারেননি একথা বলে ভিডিও ছবি নেবার জন্য তাকে আবার টিকা নেয়ার অভিনয় করতে বলেন। তবে এই ভিডিওটি সেই ভিডিওটিই কিনা তা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি।বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঢাকার সচিবালয় ক্লিনিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক টিকা নিয়েছেন ১৭ই ফেব্রুয়ারি। ওই মন্ত্রণালয়ের সচিবও একই সময় টিকা নিয়েছেন।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা