শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রাজশাহীতে আলু খেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রাজশাহীতে আলু খেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান
১০৪৮ বার পঠিত
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে আলু খেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আলুখেতে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেসনা-১৫২ মডেলের এ বিমান বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

তবে পাইলটসহ বিমানে থাকা প্রশিক্ষণার্থী (ক্যাডেট) সুস্থ আছেন। তাঁদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি সম্পূর্ণ উল্টো হয়ে জমিতে পড়ে। গ্রামের মধ্যে বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় করছে।

রাজশাহীর হজরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। এরপর তানোরে গিয়ে সেটি আলুখেতে আছড়ে পড়ে। বিমানটি সেখানে উপুড় হয়ে পড়ে আছে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। ক্যাপ্টেন মাহফুজুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি।’

ক্যাডেট নাহিদ এরশাদ মুঠোফোনে বলেন, ইঞ্জিনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিনের তেলের তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। তাঁদের করার কিছু ছিল না। তাঁরা ইঞ্জিন পাচ্ছিলেন না। তারপরও অবতরণের চেষ্টা করে নিরাপদে অবতরণ করতে পেরেছেন। তিনি বলেন, ‘আমরা সুস্থ আছি। এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনে আগুন ধরেনি।’

গ্রামের মধ্যে বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় করছে
গ্রামের মধ্যে বিমান পড়তে দেখে প্রচুর মানুষ সেখানে ভিড় করছেছবি: সংগৃহীত
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। ২০১৫ সালেও এই সংস্থার একটি বিমান রাজশাহীর বিমানবন্দরে আছড়ে পড়ে। বিমানে আগুন লেগে নারী প্রশিক্ষণার্থী সঙ্গে সঙ্গে মারা যান। গুরুতর আহত প্রশিক্ষক পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট