বুধবার, ১৭ মার্চ ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আটলান্টায় তিন ম্যাসাজ পার্লারে গুলি, নিহত ৮
যুক্তরাষ্ট্রে আটলান্টায় তিন ম্যাসাজ পার্লারে গুলি, নিহত ৮
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি ম্যাসাজ পার্লারে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কয়েকজন। গুলি করে পালিয়ে গিয়েছে বন্দুকধারী। তার সন্ধানে আটলান্টাজুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার একটি এসইউভি গাড়িতে করে এসে আটলান্টার চেরোকি কাউন্ট্রির তিনটি ম্যাসাজ পার্লারে হামলা চালায় ওই বন্দুকধারী। পার্লারের সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে সে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, গুলি করেই পালিয়ে গিয়েছে বন্দুকধারী। নিহতদের মধ্যে বেশিরভাগই এশিয়ান দেশগুলোর নাগরিক বলে জানা গেছে।
ইতিমধ্যেই শহর জুড়ে বন্দুকধারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও তার কোনো হদিশ মেলেনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীর স্কেচ তৈরি করা হয়েছে। সেই ছবির ভিত্তিতেই খোঁজ চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বন্দুকধারীর পরিচয় ও হামলার কারণ জানতেও তৎপর হয়েছে পুলিশ। সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর একদিন আগে শিকাগোয় একটি পার্টিতে গুলির ঘটনায় ২ জন নিহত হন। পুলিশের ধারণা, পার্টিতে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে ঝগড়ার ফলে গুলির ঘটনা ঘটে।




ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 