মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার আহবান-পররাষ্ট্রমন্ত্রীর
এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার আহবান-পররাষ্ট্রমন্ত্রীর
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন । জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এলডিসির পঞ্চম সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সভায় ড. মোমেন এশিয়া অঞ্চলের দেশগুলোর জন্য এলডিসির নির্মাণ কাঠামো শক্তিশালী নীতি ও সহায়ক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ড. মোমেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসির বেশির ভাগ দেশগুলোর বিশেষ করে দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ ও অবকাঠামো বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।
এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ বহুমুখী ফোরামে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে। এর স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও নিউইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর বব রায়সহ এলডিসি -৫ প্রিপারেটরি কমিটি ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হন।এলডিসির পঞ্চম সম্মেলন প্রস্তুতির জন্য এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।




৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ 