শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু
৮৪৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু

---বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল, জার্মানি থেকেঃ বিতর্ক সত্ত্বেও দুর্বল অ্যান্টিবডির কারণে বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দিতে শুরু করেছে জার্মানির কয়েকটি রাজ্য৷ এদিকে শিশু-কিশোরদের জন্য টিকার ছাড়পত্রের প্রস্তুতি চলছে৷
বিতর্ক সত্ত্বেও দুর্বল অ্যান্টিবডির কারণে বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দিতে শুরু করেছে জার্মানির কয়েকটি রাজ্য৷ এদিকে শিশু-কিশোরদের জন্য টিকার ছাড়পত্রের প্রস্তুতি চলছে৷
দেরিতে হলেও জার্মানি তথা ইউরোপে করোনা টিকা কর্মসূচি যথেষ্ট গতি পেয়েছে৷ সেপ্টেম্বর মাস শুরু হবার আগেই ইউরোপের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকার সব প্রয়োজনীয় ডোজ পেয়ে গেছেন৷ আসন্ন হেমন্ত ও শীতকালে করোনা মহামারি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ চলছে৷

এরই মাঝে শুরু হয়ে গেছে বয়স্ক মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দেবার প্রক্রিয়া৷ তবে এ ক্ষেত্রে বিজ্ঞানীদের মতামত ও পারস্পরিক সমন্বয়ের বদলে জার্মানির অনেক রাজ্য ‘একলা চলো রে’ নীতি গ্রহণ করছে৷ সেখানে আশির বেশি বয়সি ও দুর্বল ইমিউন সিস্টেমের সমস্যায় জর্জরিত মানুষদের অ্যান্ডিবডি শক্তিশালী করতে তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে৷ জার্মানির টিকা কমিশনের পরামর্শ ছাড়াই এমন বিচ্ছিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন জার্মানির ডাক্তারদের সংঘের প্রধান ক্লাউস রাইনহার্ট৷ তাঁর মতে, নীতিগতভাবে এমন পদক্ষেপের পক্ষে কিছু যুক্তি থাকলেও বেশিরভাগ বিশেষজ্ঞের মতে, বেশিরভাগ টিকাপ্রাপ্তদের এখনই এমন বুস্টার ডোজের প্রয়োজন নেই৷ তাছাড়া ঠিক কখন, কাকে এমন বুস্টার ডোজ দেওয়া উচিত বা আদৌ সেটার প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে যথেষ্ট গবেষণার ফল এখনো পাওয়া যায় নি৷ সব তথ্য যাচাই করে জার্মানির টিকা কমিশন যত দ্রুত সম্ভব রায় দেবে বলে জানিয়েছে৷ইউরোপীয় ইউনিয়নের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দফতর ইসিডিসি বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, এখনই করোনা টিকার বুস্টার ডোজের কোনো জরুরি প্রয়োজন নেই৷ একমাত্র দুর্বল ইমিউন সিস্টেমের কারণেই এমন ডোজ প্রয়োজন বলে এই দফতর মনে করে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিগতভাবে তৃতীয় ডোজের বিরোধিতা করছে৷ উন্নয়নশীল দেশগুলিতে করোনা টিকার অভাবের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ কোনোমতেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে ডাব্লিউএইচও৷ উল্লেখ্য, ফ্রান্সও বুধবার থেকে বয়স্ক ও দুর্বল মানুষের জন্য বুস্টার ডোজ দিতে শুরু করেছে৷করোনা টিকার বুস্টার ডোজের পাশাপাশি ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের সুরক্ষা নিয়েও জার্মানিতে জোরালো আলোচনা চলছে৷ বিশ্বের কোথাও এখনো এই বয়সের মানুষের জন্য টিকার আবেদন করা হয়নি৷ বায়োনটেক-ফাইজার ও মডার্না কোম্পানি সম্ভবত অক্টোবর মাসেই সেই লক্ষ্যে ছাড়পত্রের আবেদন করতে পারে৷ কোনো নতুন টিকা নয়, বরং প্রচলিত টিকার ডোজে হেরফের করে ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের টিকা কর্মসূচির আওতায় আনতে চায় এই দুই কোম্পানি৷ তবে এখনো পর্যন্ত যথেষ্ট সংখ্যক শিশু কিশোরের উপর ক্লিনিকাল ট্রায়াল না হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না৷ ফলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যথেষ্ট সংখ্যক শিশু-কিশোর টিকা নেবার পরই সে বিষয়ে সার্বিক ধারণা পাওয়া যাবে৷ ২০২২ সালে শিশু-কিশোরদের করোনা টিকা দেওয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ সব বয়সের মানুষ টিকার আওতায় এলে করোনা সংকটের চূড়ান্ত অবসানের আশা করছেন বিশেষজ্ঞরা৷



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট