শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে এনআরএফের সঙ্গে তালেবানদের যুদ্ধ তীব্রতর হচ্ছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে এনআরএফের সঙ্গে তালেবানদের যুদ্ধ তীব্রতর হচ্ছে
১৩৪৮ বার পঠিত
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে এনআরএফের সঙ্গে তালেবানদের যুদ্ধ তীব্রতর হচ্ছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পানশির উপত্যকা দখলে নিতে লড়াই চালাচ্ছে তালেবান। তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফের যোদ্ধারা।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ৫০ মাইল উত্তরের এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।

এনআরএফের মুখপাত্র আলী মাইসাম নাজারি আজ শুক্রবার এএফপিকে বলেছেন, সারা রাত তালেবান বাহিনীর সঙ্গে প্রতিরোধযোদ্ধাদের লড়াই হয়েছে। আহমাদ মাসুদ এই উপত্যকা রক্ষায় ব্যস্ত আছেন।

৩২ বছর বয়সী মাসুদ হলেন পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। সোভিয়েত ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ। তালেবান এবার ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা হয়েছিল।

তবে সেখানে সমাধান আসেনি জানিয়ে বুধবার মাসুদ এক বিবৃতিতে বলেন, তালেবান নতুন প্রশাসনে তাদের ‘এক বা দুটি’ পদ দিতে চেয়েছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তালেবান যুদ্ধের পথ বেছে নিয়েছে।

এদিকে টানা চার দিন ধরে পানশিরে চলমান লড়াইয়ের মধ্যে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। পানশির–সংলগ্ন পরওয়ান প্রদেশের জাব আল-সেরাজ জেলার বাসিন্দা আসাদউল্লাহ (৫২) আল–জাজিরাকে বলেছেন, ‘যুদ্ধ প্রতি রাতেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।’

আসাদউল্লাহসহ ওই এলাকার বাসিন্দারা জানান, মূলত বিভিন্ন পাহাড় ঘিরে যুদ্ধ চলছে। ওই এলাকার অধিকাংশ বাসিন্দা পালিয়ে গেছেন। অন্তত ৪০০ পরিবার এলাকা ছেড়েছে।

আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পানশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো তাদের নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পানশির।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়