শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে গ্রেফতার- বাংলাদেশ পুলিশের ইনস্পেকটর সোহেল রানা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে গ্রেফতার- বাংলাদেশ পুলিশের ইনস্পেকটর সোহেল রানা
৮৬৯ বার পঠিত
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে গ্রেফতার- বাংলাদেশ পুলিশের ইনস্পেকটর সোহেল রানা

---বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বলছে, তারা বাংলাদেশ পুলিশের একজন ইনসপেক্টর শেখ মো. সোহেল রানাকে সীমান্তের ভারতীয় ভুখন্ড থেকে আটক করেছে।

বিএসএফ কর্মকর্তারা বলছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে শুক্রবার বনানী থানার এই ইনস্পেকটরকে আটক করা হয়।

বিএসএফ তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করছে।ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের আপন ভাই সোহেল রানা।

দু’হাজার সাত সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ইঅরেঞ্জের বিরুদ্ধে সম্প্রতি গ্রাহকরা টাকা নিয়ে সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ করেছেন।পণ্য ডেলিভারি না দেয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেয়ায় ইঅরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে।

বিএসএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা শুক্রবার বিকেলে শেখ মো. সোহেল রানাকে চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে গ্রেফতার করেছে।

দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল দিয়ে তিনি দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন বলে বিএসএফ বলছে।

বিএসএফ কর্মকর্তারা বলছেন, গ্রেফতারের পর মি. রানা তাদের জানিয়েছেন যে পুলিশ বিভাগ থেকে সাত দিনের ছুটি নিয়ে তিনি সীমান্তের দিকে রওনা হন।

তার গন্তব্য ছিল নেপালের কাঠমান্ডু। সেখানে তার এক বোন থাকেন।

বোনের স্বামীর ভারতের শিলিগুড়িতে এসে তাকে নেপালে নিয়ে যাওয়ার কথা ছিল।

আটক পুলিশ কর্মকর্তার কাছ থেকে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড এবং ব্রিটেনের একটি ব্যাংকের কার্ড পাওয়া গেছে বলে বিএসএফ জানিয়েছে।

তার পাসপোর্টে থাইল্যান্ড, সৌদিআরব, ফ্রান্সি, চীনসহ বিভিন্ন দেশের ভিসা রয়েছে বলে বিএসএফ বলছে।

তবে ইঅরেঞ্জের অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সোহেল রানা বিএসএফকে জানিয়েছেন যে তিনি নিরপরাধ এবং তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশর কোন আদালতে প্রমাণিত হয়নি।

কী বলছে বাংলাদেশের পুলিশ
ওদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোঃ. আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ সোহেল রানা ভারতে আটক হওয়ার বিষয়টি তারা গণমাধ্যমের সাহায্যে জেনেছেন।

তবে বিষয়টি নিয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি বলে তিনি বলেন।গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং বিবরণ দেখে আটক করা ব্যক্তিকে বনানী থানার পরিদর্শক সোহেল রানা বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

মি. রানা গত বৃহস্পতিবার সর্বশেষ থানায় অফিস করেছেন বলে জানান উপ-কমিশনার মোঃ. আসাদুজ্জামান।

তিনি বলেন, ইঅরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন সোহেল রানার আপন বোন।যেহেতু তার আপন বোন এবং পরিবারের সদস্যরা ইঅরেঞ্জের সাথে জড়িত, সেজন্য আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করছিলাম,” তিনি বলেন, “এখানে তার (সোহেল রানা) কোন সম্পৃক্ততা আছে কি না সেটিও আমরাও খতিয়ে দেখছিলাম।”

জিজ্ঞাসাবাদের পর সোহেল রানাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়