রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা-১২০টি মানবাধিকার সংস্থার আহ্বান
ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা-১২০টি মানবাধিকার সংস্থার আহ্বান
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বিশ্বের ১২০টি মানবাধিকার সংস্থা আহ্বান জানিয়েছে। এসব সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের অস্ত্র লেনদেনের পরিণতি হলো ফিলিস্তিনি ভূখণ্ডে নিরীহ জনগণের ওপর দখলদার বাহিনীর বর্বর আগ্রাসন।
আর্মস ট্রেড ট্রিটি বা এটিটি’র সদস্য দেশগুলোকে লেখা এক খোলা চিঠিতে আমেরিকা, ইউরোপ এবং ফিলিস্তিনের ১২০টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরাইলের কাছ থেকে অস্ত্র আমদানি করা কিংবা তার কাছে অস্ত্র রপ্তানি করা- দুটোই বন্ধ হওয়া উচিত। তা না হলে ফিলিস্তিনিদের ওপর অপরাধযজ্ঞ চালাতে ইসরাইল উৎসাহিত হবে এবং সুযোগ পাবে।
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ (ফাইল ফটো)
খোলা চিঠিতে সই করেছেন আন্তর্জাতিক সুশীল সমাজের বহু নাগরিক থেকে শুরু করে শিক্ষাবিদ, শিল্পী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ধর্মীয় ব্যক্তিত্ব। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে না পারে সেজন্য তেল আবিবের ওপর পরিপূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে হবে।
চিঠিতে মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং অধিকৃত পশ্চিম তীরের সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ওপর ইসরাইলের বর্বর নিপীড়নের কথা তুলে ধরা হয়েছে।




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত 