মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক
তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জনসনের আফগানিস্তান বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাইমন গাসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী, উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুস সালাম হানাফি।
খবরে বলা হয়, বৈঠকে দেশটির মানবিক সংকট ও সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে আফগানিস্তান সংকট নিয়ে যুক্তরাজ্য কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ এবং নারী অধিকার নিয়ে আলোচনা হয়।
সাইমন গাস তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফেরত আনা এবং যেসব আফগান যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক তাদের নিয়ে কথা বলেছেন।
বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাক্বী বলেন, আমাদের দুই দেশের মধ্যে কীভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।




ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট 