শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ায় করোনায় থাবায় এক দিনে হাজারের বেশি মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ায় করোনায় থাবায় এক দিনে হাজারের বেশি মৃত্যু
৮৫০ বার পঠিত
শনিবার, ১৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় করোনায় থাবায় এক দিনে হাজারের বেশি মৃত্যু

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে এক দিনে রেকর্ড এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য বলছে, দেশটিতে আজ শনিবার রাত পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ মহামারিতে এক হাজার দুজন মারা গেছেন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ হাজার ২০৮ জন। এ নিয়ে রাশিয়ায় করোনায় মোট মৃত্যু ২ লাখ ২২ হাজার ছাড়াল। খবর এএফপির।

রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। এদিকে সরকারি তথ্যমতে, শনিবার পর্যন্ত রাশিয়ার মোট জনগোষ্ঠীর ৩১ শতাংশকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা প্রদানে ধীর গতি আর কঠোর বিধিনিষেধের ঘাটতির কারণে সংক্রমণ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে রাশিয়ায়। ক্রেমলিন অবশ্য কঠোর বিধিনিষেধের পক্ষে নয়। সরকার বলেছে, করোনা রোগীর সংখ্যা বেড়ে গেলে রাশিয়ার চিকিৎসাব্যবস্থা সে সংকট মোকাবিলায় প্রস্তুত।

কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ বাড়লেও রাশিয়ার চিকিৎসাব্যবস্থা হকচকিয়ে যায়নি। রোগীদের সেবা দেওয়ার জন্য হাসপাতালগুলো প্রস্তুত।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাগরিকদের দোষারোপ করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ সপ্তাহে নাগরিকদের এমন আচরণের দিকে ইঙ্গিত করেন। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টিকাদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে।

বেশ কিছুদিন ধরেই রাশিয়ার তৈরি টিকা দেশটিতে সহজলভ্য হলেও অনেকেই টিকা নেওয়ার ব্যাপারে সন্দিহান। দেশটিতে এক জরিপে দেখা গেছে, সেখানকার অর্ধেকের বেশি মানুষ টিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেন, করোনা প্রতিরোধের প্রধান ব্যবস্থা হচ্ছে টিকা, যা ব্যক্তিকে রক্ষা করতে পারে।



এ পাতার আরও খবর

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী

আর্কাইভ

এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০