শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে নজর রাখছে যুক্তরাজ্য
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে নজর রাখছে যুক্তরাজ্য
৭৪২ বার পঠিত
বুধবার, ২৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে নজর রাখছে যুক্তরাজ্য

---বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, এ দেশে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগামী জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটি যুক্তরাজ্য আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে হাইকমিশনার এ মন্তব্য করেন। লিখিত বক্তবে৵ তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে বহু মত ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার যে অঙ্গীকার করা হয়েছে, সেই অনুযায়ী ভোটার ও প্রার্থীদের সুরক্ষা দিয়ে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচন আয়োজনে বিদেশি বন্ধু হিসেবে যতটা সম্ভব সমর্থন দিয়ে যাবে যুক্তরাজ্য।

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে যুক্তরাজ্য কীভাবে যুক্ত হবে—এমন প্রশ্নের জবাবে রবার্ট ডিকসন বলেন, এ দেশে নির্বাচন কীভাবে হবে তা বলে দেওয়া বিদেশিদের কাজ নয়। তবে নির্বাচনী প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনে সব দল, প্রার্থী ও ভোটারের অংশগ্রহণ জরুরি এবং পুরো প্রক্রিয়ার ওপর আস্থা থাকতে হবে। পুরো বিষয়টি বাংলাদেশের জনগণ তাদের নিজেদের মতো করেই করবে।বাংলাদেশে দুর্গাপূজার সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার প্রসঙ্গ টেনে রবার্ট ডিকসন বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী মত প্রকাশ, ধর্মীয় স্বাধীনতার চর্চা সমুন্নত রাখার প্রতি যাঁদের সমর্থন রয়েছে, আমরা যে তাঁদের পাশে রয়েছি, তা আমরা জনসমক্ষে এবং সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় উল্লেখ করেছি।’ সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহসহ একাধিক খুনের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

খামেনির শেষ বিদায়ে জনস্রোত
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?