শিরোনাম:
●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৯১ শতাংশ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৯১ শতাংশ
৬৮৯ বার পঠিত
মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৯১ শতাংশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি ছিলেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে আবেদন করেছিলেন ৭৮ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ২৬২ জন। এতে সমন্বিতভাবে পাস করেছেন ৬১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৪৮১১, ব্যবসায় শিক্ষা থেকে ১০০৫ জন এবং মানবিক থেকে পাস করেছে ২৯৫ জন। যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ৯.৮৭ শতাংশ।এবার এই ইউনিটের মাধ্যমে ১৩৩৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে গত ১১ জুন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যেভাবে ফলাফল জানা যাবে

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবেন।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা