মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, যা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতি : পেন্টাগন
যুক্তরাষ্ট্র ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, যা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতি : পেন্টাগন
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্র সফলভাবে রেথিয়ন টেকনোলজিস করপোরেশনের তৈরি এয়ার ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর গতি শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি। স্থানীয় সময় গতকাল সোমবার পেন্টাগনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এয়ার ব্রিদিং ক্ষেপণাস্ত্র বা যানগুলো বায়ুমণ্ডল থেকে বাতাস সংগ্রহ করে। সে বাতাস ইঞ্জিনে থাকা জ্বালানির সঙ্গে মিশে গিয়ে প্রবল গতি তৈরি করে। যুক্তরাষ্ট্রে এয়ার ব্রিদিং উয়িপন কনসেপ্টের (এইচএডব্লিউসি) উন্নয়নসংক্রান্ত কর্মসূচি পরিচালনা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপি)। এ ধরনের অস্ত্র সরবরাহের চুক্তি পেতে রেথিয়ন ও লকহিড মার্টিন করপোরেশনের মধ্যে প্রতিযোগিতা চলছে।
রেথিয়নের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষাবিষয়ক ব্যবসায়িক শাখার প্রেসিডেন্ট ওয়েস ক্রেমের বলেন, ‘আমাদের দেশের হাইপারসনিক সক্ষমতাকে এগিয়ে নেওয়ার কাজটি জাতীয় অপরিহার্যতার বিষয়। সে কাজে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। একের পর এক সফল পরীক্ষা আমাদের এইচএডব্লিউসি প্রযুক্তিতে পরিপক্বতা অর্জনের জন্য ব্যাপক আত্মবিশ্বাস জোগাবে।’ পেন্টাগন বলছে, গতকালের এয়ার ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা চালানো হয়েছে, তা ২০১৩ সালের পর এ ধরনের অস্ত্রের তৃতীয় সফল পরীক্ষা।
যুক্তরাষ্ট্রে গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চারটি এয়ার ব্রিদিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। রেথিয়নের তৈরি অস্ত্রের পরীক্ষা দুবারই সফল হয়েছে। তবে লকহিডের একটি পরীক্ষা সফল আর একটি পরীক্ষা ব্যর্থ হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং দেশটির আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে হাইপারসনিক অস্ত্র তৈরি করছে। এটিকে পরবর্তী প্রজন্মের অস্ত্র বলে বিবেচনা করা হয়।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণেরও বেশি শক্তি নিয়ে উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরে উড়তে পারে। তখন এর গতি থাকে ঘণ্টায় প্রায় ৬ হাজার ২০০ কিলোমিটার।




ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 