বুধবার, ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গ্যাস সংকটে বন্ধ চট্টগ্রাম সার কারখানার উৎপাদন
গ্যাস সংকটে বন্ধ চট্টগ্রাম সার কারখানার উৎপাদন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ গ্যাস সরবরাহের অভাবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় দুই কোটি টাকার লোকসান গুণতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন এই কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও মাত্র ২দিন চালু থাকার পর গ্যাসের অভাবে আবারও বন্ধ হয়ে যায় কারখানাটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদন বন্ধ থাকার কারণে কারখানাটিকে দৈনিক প্রায় দুই কোটি টাকা লোকসান গুণতে হবে। স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া গেলে কারখানার উৎপাদন আবারও শুরু হবে।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 