শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে : ড. দেবপ্রিয়
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে : ড. দেবপ্রিয়
৬৩১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে : ড. দেবপ্রিয়

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের মেগা প্রকল্পে ঋণ পরিশোধে অর্থনীতিতে বড় ধাক্কা আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের রেয়াতকাল শেষ পর্যায়ে। এসব ঋণ পরিশোধ শুরু করতে হবে আগামী ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে। দেনার দাবিদার হিসেবে প্রথম সারিতে রয়েছে রাশিয়া। এরপর জাপান ও চীনসহ অন্যান্য দেশ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় এ পর্যবেক্ষণ তুলে ধরেন ড. দেবপ্রিয়।

‘সবচেয়ে বড় ২০ প্রকল্পের পরিস্থিতি ও প্রবণতা’ শীর্ষক এ আলাপচারিতায় ড. দেবপ্রিয় বলেন, ঋণ নিয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞতার কারণে বাংলাদেশের মেগাপ্রকল্প এবং বিদেশি ঋণের পরিস্থিতি সম্পর্কে জানা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ উদ্দেশ্যেই এই আয়োজন।

আলাপচারিতায় অবকাঠমো উন্নয়ন কাঠমোর নৈতিক ভিত্তি, রাজনৈতিক এবং তাত্ত্বিক ভিত্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা সাফল্য ও বিপর্যয়ের প্রেক্ষাপট তুলে ধরেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, অবকাঠামোতে বড় বিনিয়োগ থেকে আয়ের সুযোগ বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুণক হিসেবে কাজ করে এ ধরনের বিনিয়োগ। যদিও সরাসরি কর্মসংস্থান কম হয়। তবে অবকাঠামোর সুযোগে অন্যান্য খাতের উন্নয়নের ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়ে। ড. দেবপ্রিয় বলেন, সময়মত এবং দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে দায়-দেনার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি থাকে।

২০১৬ সালের পর থেকে সমাপ্ত অর্থবছর পর্যন্ত অর্থ বরাদ্দের দিক থেকে সবচেয়ে বড় ২০টি প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। এতে দেখানো হয়, চলমান ২০টি মেগা প্রকল্পের মোট খরচ ৭০ বিলিয়ন ডলার। এরমধ্যে ৪৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ। ২০২৪ সাল থেকেই এসব প্রকল্পের বিদেশি ঋণ পরিশোধ শুরু করতে হবে। প্রথমেই চীনের ঋণ পরিশোধ করতে হবে। এরপর রাশিয়া এবং জাপান। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। এ জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন তিনি।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট