শুক্রবার, ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত : সিআইএ
ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত : সিআইএ
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এক হিসাবে জানান, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছেন। আহত সম্ভবত ৪৫ হাজার সেনা। গতকাল বুধবার
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অলাভজনক প্রতিষ্ঠান আস্পেন সিকিউরিটি ফোরামের এক অনুষ্ঠানে যোগ দেন সিআইএ প্রধান। সেখানে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন।উইলিয়াম বার্নস বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সবশেষ হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ১৫ হাজারের কাছাকাছি রুশ সেনা নিহত হতে পারে। এর তিনগুণ রুশ সেনা আহত হতে পারে।’
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহতের এই পরিসংখ্যা তুলে ধরে সিআইএর পরিচালক বলেন, রাশিয়ার ক্ষতিটা বেশ তাৎপর্যপূর্ণ।যুদ্ধে ইউক্রেনীদের হতাহতের সংখ্যাও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন উইলিয়াম বার্নস। তিনি বলেন, ইউক্রেনীয় পক্ষেও হতাহতের সংখ্যা অনেক। তবে তা সম্ভবত রাশিয়ার চেয়ে কম। কিন্তু, উল্লেখযোগ্যসংখ্যক ইউক্রেনীয় হতাহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রনে হামলা শুরু করে রুশ বাহিনী। চলমান যুদ্ধে ঠিক কতজন রুশ সেনা হতাহত হয়েছেন, তার হালনাগাদ তথ্য দিচ্ছে না ক্রেমলিন। ইউক্রেনে রুশ সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।




ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 