শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনায় ম্যারাডোনার চেয়ে বেশি জনপ্রিয় মেসি
প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনায় ম্যারাডোনার চেয়ে বেশি জনপ্রিয় মেসি
৭৮৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনায় ম্যারাডোনার চেয়ে বেশি জনপ্রিয় মেসি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ৩৬ বছরের হাহাকার ঘুচিয়ে গত মাসে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর আগে ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়েছিলেন প্রয়াত দিয়েগো ম্যারাডোনা। ভিন্ন দুই যুগের দুই কিংবদন্তির মধ্যে কে সেরা?

নিত্য চায়ের কাপে ঝড় তোলা এই প্রশ্ন সামনে রেখে গত ৯ থেকে ১২ জানুয়ারির মধ্যে আর্জেন্টিনায় জাতীয়ভাবে একটি জরিপ চালানো হয়।

মঙ্গলবার প্রকাশিত সেই জরিপের ফল জানাচ্ছে, আর্জেন্টিনায় এখন ম্যারাডোনার চেয়ে মেসিকে ভালো ফুটবলার মনে করেন বেশিরভাগ মানুষ। জরিপ চালায় ‘ওপিনা আর্জেন্টিনা’ নামের একটি প্রতিষ্ঠান। জরিপে অংশ নেওয়া আর্জেন্টাইনদের মধ্যে ৬০ শতাংশ সেরা ফুটবলার হিসাবে বেছে নিয়েছেন মেসিকে। ২৮ শতাংশের কাছে সেরা ম্যারাডোনা। বাকি ১২ শতাংশ মানুষ উত্তর দেননি।

সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে অবশ্য এখনো ম্যারাডোনার জনপ্রিয়তা বেশি। এই শ্রেণির ৪৯ শতাংশ ম্যারাডোনাকে সেরা ফুটবলার বলে রায় দিয়েছেন। আর ৪৫ শতাংশ মনে করেন মেসি সেরা।

অন্যদিকে নারী তরুণ ও প্রবীণদের মধ্যে মেসির জনপ্রিতা বেশি। পিএসজি মহাতারকার জনপ্রিয়তা সবচেয়ে বেশি নারীমহলে।

৬৯ শতাংশ আর্জেন্টাইন নারী মনে করেন মেসিই সেরা। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে প্রয়াত হন ম্যারাডোনা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের