শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
২৩ বার পঠিত
বুধবার, ৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো জোটের ভবিষ্যৎ এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন। আলোচনায় গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, এই দ্বীপ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর আসলে কোনো গুরুত্বই নেই।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্ক রুটের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন ট্রাম্প। বৈঠকে ন্যাটো জোট নিয়ে তাঁর দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। মহাসচিব মার্ক রুটে চতুরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হতাশা তিনি বোঝেন। ইউরোপের কয়েকটি দেশের প্রতিরক্ষা বাজেটে ঘাটতি থাকলেও অধিকাংশ দেশই এখন ন্যাটোর তহবিলে আমেরিকাকে সহায়তা করছে।

আলোচনার এক পর্যায়ে রুটে জার্মানি ও ফ্রান্সের মতো বড় দেশগুলোর পক্ষে মৃদু সাফাই গাইতে চাইলে ট্রাম্প আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি সরাসরি যুক্তরাজ্যের সমালোচনা করে বলেন, ব্রিটিশরা দুই সপ্তাহের জন্যও আমাদের একটি দ্বীপ ব্যবহার করতে দেয়নি। একই সঙ্গে ইতালিকে প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে খারাপ ও নিষ্ক্রিয় দেশ বলে আখ্যায়িত করেন।

আলোচনার মোড় ঘুরিয়ে মার্ক রুটে ট্রাম্পের কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেন, আপনি স্পেনকে তাদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে রাজি করিয়েছেন। আপনি চাইলে অন্য দেশগুলোও রাজি হবে।

গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা আরও জমে উঠলে রুটে ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছিলেন। তিনি নিজে চুক্তির ধাপে ধাপে বাস্তবায়ন নিশ্চিত করবেন বলেও জানান।

কিন্তু এই আশ্বাসের পরও ট্রাম্প ডেনমার্কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের কাছে এর কোনো মূল্য নেই। এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে এনে ডেনমার্কে নাৎসি আধিপত্যের কথাও উল্লেখ করেন। ন্যাটোর বর্তমান কার্যক্রম নিয়েও তিনি ভীষণ অসন্তুষ্ট বলে জানান।

বৈঠকের শেষ দিকে মার্ক রুটে ট্রাম্পের প্রশংসা করে তার ক্ষোভ অনেকটা প্রশমিত করেন। প্রশংসা শুনে ট্রাম্প হেসে বলেন, ঠিক এই কারণেই আমি রুটেকে এত পছন্দ করি।



আর্কাইভ

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাঘচি
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প