শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে পুলিশ বিভাগের বরাদ্দ কমানোর দাবী
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে পুলিশ বিভাগের বরাদ্দ কমানোর দাবী
১৭১০ বার পঠিত
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে পুলিশ বিভাগের বরাদ্দ কমানোর দাবী

---বিবিসি২৪নিউজ,খান শওকত,নিউইয়র্ক থেকে: এনওয়াইপিডির বরাদ্দ কমানোর দাবী অথাৎ পুলিশ বিভাগের বরাদ্দ কমানোর দাবীতে ইনউইয়র্ক সিটি হলের সামনে সমাবেশ করেন শত শত মানুষ। সমাবেশে মে মাসে পুলিশ হেফাজতে মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের বরাদ্দ কমানোর দাবী ওঠে।

সহকর্মী সেলিয়া মেন্দোজা নিউইয়র্কের সমাবেশে অংশ নেয়া কয়েকজনের সঙ্গে কথা বলেন। ভালদিমার সান্তো তাদের একজন, “অনেক দিন আগে একজন পুলিশ অফিসার আমার ভাইকে দুইবার হগুলী করে। তখন থেকেই আমি তাদেরকে পছন্দ করি না”।

নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য মতে তা্দের বার্ষিক বরাদ্দ ছয় বিলিয়ন ডলারের ওপরে। আন্দোলনকারীদের দাবী ঐ বরাদ্দ থেকে অন্তত এক বিলিয়ন ডলার বাঁচিয়ে সামাজিক উন্নয়ন কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাজিও এই দাবীর সঙ্গে একমত পোষণ করেন, “আমরা এনওয়াইপিডির বাজেট কমিয়ে যুব উন্নয়ন ও সমাজ কর্মে ব্যবহার করবো”।

তবে পুলিশ বিভাগের অনেক কর্মকর্তা বলেন বরাদ্দ যদি বেশি কাটা হয়, শহরের অপরাধের হার, বিশেষ করে হত্যা যা ইতিমধ্যেই নিউইয়র্কে আশংকাজনক, তা বেড়ে যেতে পারে।

তবে ব্রংক্সের ১৫ ডিস্ট্রিক্টের সিটি কাউন্সিলম্যান রিচি টরেস বলেন পুলিশের বরাদ্দ কমানোর যে লক্ষ্য তাতে যেনো মানুষের নিরাপত্তা কমে না যায়।

“পুলিশের বরাদ্দ কমানোর বিষয়ে একটি ঐক্যমত হয়েছে; আমাদেরকে এই ধারণামুক্ত হতে হবে যে ৯১১ এ কল করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।“

এই বরাদ্দ কমানোর কারনে এনওয়া্পিডিতে যে আরো ১১শ পুলিশ অফিসার ও স্কুল সেফটি অফিসার নিয়োগের পরিকল্পনা ছিল তা হয়তো বাতিল হবে।

প্রতিবাদকারী আব্রাহাম বাতিস্তার মতে, “বরাদ্দ কমালেও মনে হয়নি খুব পরিবর্তন আসবে। ক্ষমতায় যারা আছে তারা তা ধরে রাখবে। সব একই রকম থাকবে”।তাদের দাবী না মানা হলে প্রতিবাদকারীরা বলছেন তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়