রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রেমিট্যান্সে বাংলাদেশের অবস্থান বিশ্বের অষ্টম
রেমিট্যান্সে বাংলাদেশের অবস্থান বিশ্বের অষ্টম
বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ
, ঢাকাঃ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে।
শুক্রবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর শেষে বাংলাদেশের রেমিট্যান্স আহরণ দুই হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে সাত হাজার ছয়শ কোটি ডলার আহরন করে সমগ্র বিশ্বে ভারত প্রথম এবং ছয় হাজার কোটি ডলার আহরণ করে চীন দ্বিতীয় অবস্থানে থাকবে বলে বিশ্ব ব্যাংকের পূর্বাভাষে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান দুই হাজার চারশো কোটি ডলার আহরণ করে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে ষষ্ঠ অবস্থানে থাকবে। বিশ্ব ব্যাংক বলেছে ২০২০ সালে সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স প্রবাহ কমবে সাত শতাংশ। তবে করোনা মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ার দুইটি দেশের রেমিট্যান্স বাড়তে পারে যার মধ্যে বাংলাদেশের বাড়বে আট শতাংশ এবং পাকিস্তানের নয় শতাংশ। তবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারি দেশ ভারতের রেমিট্যান্স প্রবাহ এ বছর ৯ শতাংশ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রেমিট্যান্স প্রবাহ চার শতাংশ কমবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক বলেছে গত বৃহস্পতিবার নাগাদ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। করোনাকালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভ বাড়ছে বলে দেশের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।




বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল 